ধর্মের নেতা
ধর্ম নিয়ে খেলছে মানুষ
ধর্ম ধর্ম খেলা।
যেখানেই পাচ্ছে সুযোগ
বসাচ্ছে ধর্মের মেলা।
টাকা কামিয়ে নিচ্ছে এরা
টুপি টাপ্পা মেরে।
মানুষে মানুষে করাচ্ছে বিভেদ
ধর্মের দোহাই দিয়ে।
এরা সুযোগ পেলে মানুষ মারে
ধর্মের পোশাক পরে।
টাকা কামানোর স্বপ্ন দেখে
ছলচাতুরি করে।
ধর্ম এখন নেতার হাতে
হচ্ছে বেচা কেনা।
তাদের কথায় ধর্ম চলে
তারাই ধর্মের মাথা।
ধর্মস্থান বাড়ছে শুধু
ধার্মিক বাড়ছে না।
ধর্ম নিয়ে মারামারি
সেও তো থামছে না।।