পর্দা হটাও
কোন আঁচলে বদন ঢেকে এমন প্রাচীর..
ভাবনাগুলো ভেবেই মরে !
দিন-যাপনে দৈন্যদশা
খুঁজে বেড়ায় অবাধ প্রকাশ ,
স্বপ্ন শুধু চোরাবালি
মাখছে হা-হুতাশ !
বলিষ্ঠ বুকে গরিষ্ঠ সে ,
মস্ত কাঠামো....
মনের-মনে বসত করে লক্ষ খনির-চিরাগ ।
এমন দাপট যার বুকেতে...
বিশাল বিকাশ যার মুখেতে...
সে কেন-গো তুচ্ছ আড়াল মাখছে গায়ে !!
দীপ্ত প্রহর দগ্ধ কেন
তার চলারই পায়ে পায়ে ?
পলকা আঁচল হাজার আছে বিঘ্নতার ছলে ,
পর্দা হটাও দৃঢ়তায় , চলার প্রাণটি খুলে ।