সহিদুল বিশ্বাস
সহিদুল বিশ্বাস
বাহিরে-বাহিরে
বসন ভূষন পরিস্কার, মনটা অতি কালো।
ঘরের নেইকো পেলাস্টার, ভিতরে- রঙিন আলো।
জন্ম ধাত্রির নেইকো খোজ, ধরম আপন জন।
দান ধ্যানেতে নেইকো মন, ঘন-ঘন যাই বৃন্দাবন।
কোন কাজে দিইনে সময়, খ্যাতি সমাজ সেবি।
বিপদে কারো থাকিনে পাশে, ভাষনে বলি হেবি।
নাম ধরে কেউ ডাকেনাকো , বলে সবাই বাবু।
প্রতারণা হয়না বেশিদিন, তুমি হবে একদিন কাবু।