কৃষ্ণা বসু
কৃষ্ণা বসু
জীবন ছবি সত্য কোথায়?
হু হু করে ডাকছে ঐ অতীত দিনের মাঠ,
মাঠ ভরা তো শস্য আছে-ঐ খানে নিই পাঠ!
জীবনের পাঠ নেবই আমি অতীত দিনের থেকে,
হারিয়ে যাওয়া দিনগুলি যে কেবল যাচ্ছে ডেকে!
স্মৃতি-কাতর ফিরে তাকাই অতীত গৌরবে,
হৃদয় খানা ভরে যাচ্ছে অনন্ত সৌরভে!
বর্তমান ই সত্য খুবই-কে বলে এই কথা?
কথার মধ্যে কথা আছে যথা এবং তথা!
অতীত থেকে জীবন ছবি প্রাণের মধ্যে ভাসে,
হারিয়ে যাওয়া অতীতখানি সগৌরবে হাসে!
বর্তমান তো অনিবার্য মেনে নিতেই হয়,
অতীত দিনের মধ্যে আছে সত্য পরিচয়!
বর্তমানেই ঘর বসৎ, বর্তমানেই বাঁচা
স্বপ্ন ছবি অতীত জানে, স্বপ্ন খানি খাচা!
অতীত এবং বর্তমানের মধ্যে চলাচল,--
অতীত পেলে কোথায় যাই? বল আমায় বল!